মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে ১৯ পদে নতুন নিয়োগ, আবেদন চলবে ৩০ আগস্ট পর্যন্ত
সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর। রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে মোট ১৯ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে
সহকারী চিত্রশিল্পী
- পদসংখ্যা: ১টি
- বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
- গ্রেড: ১৩
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
- পদসংখ্যা: ২টি
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
- গ্রেড: ১৪
ফটোগ্রাফার
- পদসংখ্যা: ১টি
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
- গ্রেড: ১৪
অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর
- পদসংখ্যা: ১টি
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
- গ্রেড: ১৪
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ১টি
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- গ্রেড: ১৬
গায়ক
- পদসংখ্যা: ১টি
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- গ্রেড: ১৬
গাড়িচালক
- পদসংখ্যা: ২টি
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- গ্রেড: ১৬
অফিস সহায়ক
- পদসংখ্যা: ১০টি
- বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
- গ্রেড: ২০
বয়সের শর্ত
প্রার্থীর বয়স ৩০ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফিও জমা দিতে হবে।
আবেদন ফি
- ১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা।
- ৮ নম্বর (অফিস সহায়ক) পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
গুরুত্বপূর্ণ সময়সূচি
- আবেদন শুরু: ৩০ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা
- আবেদন ও ফি জমার শেষ সময়: ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা
সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে শেষ মুহূর্তের প্রযুক্তিগত জটিলতা এড়ানো যায়।
