ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। পরে লংমার্চটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবি সামনে রেখে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার কথা জানানো হয়েছে। লংমার্চকে ঘিরে নিরাপত্তা ও যান চলাচল নিয়েও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কথা জানিয়েছে ১১ দলীয় ঐক্য।
