সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাহিনীর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী-এর প্রিন্সিপালের কার্যালয়ে অফিস সহায়ক (এমএলএসএস) পদে মোট ১১ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী নির্ধারিত নিয়ম অনুসরণ করে আগামী ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি একটি অস্থায়ী পদ এবং কর্মস্থল হবে রাজশাহী। আবেদনকারীর বয়স ২৮ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
পদের বিবরণ:

আবেদনকারীদের পরীক্ষার ফি হিসেবে ১০০ টাকা জমা দিতে হবে, যা অফেরতযোগ্য।
আবেদন ফরম সংগ্রহ করা যাবে বাংলাদেশ পুলিশ একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
এই https://bpa.police.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
এরপর আবেদনপত্র “প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী” বরাবর ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর স্পষ্টভাবে পদের নাম এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন গ্রহণের শেষ তারিখ ২৮ আগস্ট ২০২৬।
