ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এসেছে দারুণ সুযোগ। দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের বিনা মূল্যে ৩ মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পাশাপাশি প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতাও পাবেন নির্বাচিত প্রশিক্ষণার্থীরা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রশিক্ষণ কার্যক্রম। মোট ৬০০ ঘণ্টার এই কোর্সে প্রতিদিন ৮ ঘণ্টা করে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি বা কোর্স ফি দিতে হবে না। প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী হতে হবে। কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। তাই ফ্রিল্যান্সিং শিখে দক্ষতা বাড়িয়ে ভবিষ্যতে অনলাইনে কাজ করতে আগ্রহীদের জন্য এটি হতে পারে ভালো একটি সুযোগ।
অনলাইনে আবেদনের লিংক: https://e-laeltd.com/64-student-reg-jubo। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না।
