সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ আগস্ট ঢাকার বাংলাদেশ–কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) স্থানীয়ভাবে পুরো নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। দুবাই থেকে আসা প্রতিনিধিরা যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে চূড়ান্তভাবে বাছাই করবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে মন্ত্রীর সঙ্গে বৈঠকে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশ থেকে আরও চালক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার চালক কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি।
যেসব যোগ্যতা লাগবে
-
কমপক্ষে এসএসসি বা সমমান পাস
-
বয়স ২৩ থেকে ৪৯ বছর
-
বৈধ ড্রাইভিং লাইসেন্স
-
নবায়নযোগ্য ২ বছরের চুক্তিতে কাজের আগ্রহ
নির্বাচিত চালকেরা কমিশনভিত্তিক আয়ের সুযোগ পাবেন। এছাড়া ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল পরীক্ষা ও এমিরেটস আইডির খরচ কোম্পানি বহন করবে। আবাসনের ব্যবস্থাও থাকবে, তবে গাড়ি পাওয়ার তিন মাস পর থেকে নির্ধারিত হারে বাসাভাড়া বেতন থেকে কেটে নেওয়া হবে।
সাক্ষাৎকারে যা যা সঙ্গে আনতে হবে
-
মূল পাসপোর্ট
-
পাসপোর্টের রঙিন ফটোকপি
-
সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি
-
ড্রাইভিং লাইসেন্স ও রঙিন ফটোকপি
-
জীবনবৃত্তান্ত (সিভি/বায়োডাটা)
-
শিক্ষাগত সনদের রঙিন ফটোকপি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকার কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
