চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির অ্যালুমিনিয়াম প্ল্যান্টে বিভিন্ন বিভাগে মোট ১১৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। ৭টি ক্যাটাগরির এসব পদে প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হবে।
পদ ও নিয়োগসংখ্যা
১. সিনিয়র অপারেটর/অপারেটর — ৪৫ জন
এক্সট্রুশন, কাস্টিং, অক্সিডেশন (অ্যানোডাইজেশন), ইডি ওয়ার্কশপ এবং স্প্রে-প্রিন্টিং বিভাগে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
২. ক্রেন অপারেটর/হেলপার — ২০ জন
একই বিভাগের বিভিন্ন সেকশনে এসব পদে নিয়োগ হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. সুপারভাইজার/ফোরম্যান — ৪ জন
অক্সিডেশন (অ্যানোডাইজেশন), ইডি ওয়ার্কশপ এবং মোল্ড রিপেয়ার (ডাই ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স) বিভাগে নিয়োগ হবে। প্রয়োজন ৮ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা।
৪. সিনিয়র অপারেটর/অপারেটর, শ্রিংক র্যাপিং, প্রটেকটিভ ফিল্ম ও লেজার প্রিন্টিং অপারেটর — ১২ জন
প্যাকেজিং বিভাগে এসব পদে লোক নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. ফোরম্যান/সিনিয়র মেকানিক/মেকানিক/সহকারী মেকানিক — ১০ জন
মেইনটেন্যান্স (মেকানিক্যাল) বিভাগে নিয়োগ হবে। প্রার্থীদের ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৬. ইলেকট্রিশিয়ান/সহকারী ইলেকট্রিশিয়ান — ১০ জন
মেইনটেন্যান্স (ইলেকট্রিক্যাল) বিভাগে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৮ বছরের অভিজ্ঞতার পাশাপাশি এবিসি লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
৭. মিলিং অপারেটর/লেদ অপারেটর/ওয়েল্ডার — ৪ জন
মেইনটেন্যান্স (মোল্ড) বিভাগে এসব পদে নিয়োগ হবে। প্রয়োজন ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা।
৮. সুপারভাইজার/সিনিয়র ডেলিভারি ম্যান/ডেলিভারি ম্যান — ১০ জন
ডেলিভারি বিভাগে এসব পদে কর্মী নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সাক্ষাৎকারের তথ্য
নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্ধারণ করা হবে।
সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৫ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
সাক্ষাৎকারের স্থান:
মেঘনা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, কুমিল্লা ইকোনমিক জোন (CEZ), মেঘনা-হোমনা রোড, লুটেরচর, কুমিল্লা।
