জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নতুন মন্তব্য করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তিনি দাবি করেছেন, পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে বাসায় আসার আগ্রহ প্রকাশ করেছিলেন।
শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন মেঘনা আলম।
পোস্টে তিনি লেখেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় এসে আমার কাছ থেকে রাজনীতি শিখতে চান। কিন্তু আমি যখন জানতে চাইলাম, অনলাইনে যারা হয়রানি করছে তারা কি এনসিপির লোক— তখন তিনি কোনো উত্তর দিলেন না।”
মেঘনার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে তার অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
